সর্বভারতীয় মানবাধিকার সচেতনতা ও সুরক্ষা সংগঠনের ১২ তম বার্ষিক সাধারণ সভা ৩০শে আগষ্ট, রবিবার দমদমের কুমার আশুতোষ ইনস্টিটিউশন ফর বয়েজ(মেইন)-এ অনুষ্ঠিত হলো। সকাল ১১টায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাননীয় ড. শেখ মকবুল ইসলাম মহাশয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিভিন্ন জেলা, ব্লক থেকে সংগঠনের সর্বস্তরের সদস্যদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ এ দিনের সভাকে সাফল্যমন্ডিত করে তোলে। এই সভা থেকে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ বর্ষের নতুন রাজ্য ও কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সকলের জন্য সভার কিছু উজ্জ্বল মুহূর্ত…





